September 30, 2026, 1:02 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান ; মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বের শত শত কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এই ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বুধবার) তেহরানে এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, ডাচ সরকারকে বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে ইসলামের এই পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা রোধ করার ব্যবস্থা নিতে হবে।

কানয়ানি বলেন, বাক স্বাধীনতার নামে অন্যান্য ইউরোপীয় দেশে যে নিন্দনীয় ও অশোভন কাজ চলছে নেদারল্যান্ড যেন সেই একই পথ অনুসরণ না করে।

ইউরোপের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘পেগিডা’র ডাচ রিংলিডার এডউয়িন ওয়াগেন্সভেল্ড নেদারল্যান্ডের রাজধানী হেগে পুলিশ প্রহরায় পবিত্র কুরআনের অবমাননা করার কয়েক দিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানালেন।

ওয়াগেন্সভেল্ড সম্প্রতি হেগের তুর্কি, পাকিস্তানি ও ইন্দোনেশিয়ার দূতাবাসগুলোর সামনে পবিত্র কুরআনের একটি কপির পৃষ্ঠা ছিড়ে ফেলে এবং ইসলাম ও মুসলমানদের অবমাননা করে বক্তব্য দেয়। এরপর তাকে এই জঘন্য অপকর্ম করার সময় নিরাপত্তা প্রদান করায় সে ডাচ পুলিশকে ধন্যবাদ জানায়।

এর আগে সোমবার ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননারা নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এ ধরনের উস্কানিমূলক ও ইসলাম-বিদ্বেষী তৎপরতার পুনরাবৃত্তি রোধ করতেও ডাচ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি।

আজকের বাংলা তারিখ



Our Like Page