October 14, 2026, 11:21 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

নেপালের পর্বতশৃঙ্গ থেকে গভীর খাদে পড়ে যাওয়া পর্বতারোহী অলৌকিকভাবে জীবিত উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিমালয়ের দেশ নেপালের অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ থেকে নিখোঁজের ৪ দিন পর এক ভারতীয় পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

অনুরাগ মালো নামে ওই ভারতীয় নাগরিক অন্নপূর্ণার ৬০০০ মিটার উচ্চতা থেকে একটি গভীর খাদে পড়ে যান। গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) অনুরাগের ভাই সুধীর ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, তাকে খুঁজে পাওয়া গেছে। তবে তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

ভাইকে ফিরে পাওয়ার ব্যাপারে সুধীর বলেছেন, ‘অনুরাগকে জীবিত পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সে বেঁচে আছে। এখন আমাদের চিকিৎসার দিকে নজর দিতে হবে।’

৩৪ বছর বয়সী অনুরাগ ভারতের রাজস্থানের বাসিন্দা। গত সোমবার অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ থেকে নামার সময় পর্বতটির ৬০০০ মিটার উচ্চতা থেকে তিনি পড়ে যান। নেপালের অন্নপূর্ণা বিশ্বের দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

এর আগে গত সোমবারই অন্নপূর্ণায় নোয়েল হান্না নামে আয়ারল্যান্ডের এক পর্বতারোহীর মৃত্যু হয়। নোয়েল হান্না এর আগে ১০ বার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন।

নোয়েল ২৬ হাজার ৪৫৪ ফুট উচ্চতার অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের চূড়ায় পৌঁছান। চূড়া থেকে নামার পর সোমবার রাতে ক্যাম্প আইভিতে মারা যান তিনি। কী কারণে হান্না মারা গেছেন সেটি স্পষ্ট করে জানাতে পারেননি নেপালের সরকারি কর্মকর্তারা।

অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত। ১৯৫০ এর দশকের শুরুর দিকে ফ্রান্সের নাগরিক মরিস হারজোগ প্রথম এই পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণ করেছিলেন। ঘন ঘন তুষারপাতের ঝুঁকির কারণে অন্নপূর্ণাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ বলে মনে করা হয়।

হাইকিং কর্মকর্তাদের মতে, অন্নপূর্ণা পর্বতে এখন পর্যন্ত অন্তত ৩৬৫ পর্বতারোহী আরোহণ করেছেন। আর এই পর্বতশৃঙ্গে আরোহণের সময় মারা গেছেন ৭২ জনেরও বেশি পর্বতারোহী। সূত্র: হিন্দুস্তান টাইমস

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page