October 6, 2026, 6:47 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অভাবের তাড়নায় চিরকুট লিখে বৃদ্ধার আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভাবের তাড়নায় চিরকুট লিখে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হরিহর মজুমদার (৬২) নামের এক বৃদ্ধা।

বুধবার দিবাগত রাতে উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত হরিহর মজুমদার উপজেলার চর বজলুল করিম গ্রামের মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হরিহর মজুমদার বিভিন্ন লোকজনের কাছে আর্থিক ঋণগ্রস্ত ছিল। দেনার দায় ও অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পরে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর তাঁর শার্টের পকেটে একটি চিরকুট দেখতে পায়।

এতে লিখা ছিল, ‘আমি আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ি এবং অভাব-অনটন দেখা দেয়ায় আত্মহত্যা করি। আমার এই মৃত্যুর জন্য যেন কাউকে হয়রানি করা না হয়।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page