October 12, 2026, 10:37 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে কুখ্যাত সূদখোর ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কুখ্যাত সূদখোর ড. মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করে বিচারে দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ। এসময় ড. মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বুধবার সকালে উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সভা ও  ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বক্তব্যে আবদুল কাদের মির্জা ড. ইউনূসকে ‘মার্কিন দালাল’ ও সুদে নোবেল পেয়েছেন উল্লেখ করে তাকে নিয়ে ভৎসনা করেন ও আমেরিকার ভিসা নীতির কঠোর সমালোচনা করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর সহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page