November 2, 2026, 8:50 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আব্দুল জলিল নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার দুর্গাপুরে ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে ইউনিয়নে খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পেয়ে আব্দুল জলিল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page