February 13, 2026, 2:54 pm
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে নৌকা-ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ ; আহত ১২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এটিএন বাংলার ক্যামেরাম্যান এহসানুল গনি স্বজন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে এটিএন বাংলার গাড়ি।

অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গাবুয়া বাজারে পূর্বঘোষিত পথসভার আয়োজন করে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এসময় সাকিব নামের নৌকার এক সমর্থককে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জের ধরে পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে গাবুয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া করে।

এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজন’সহ অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page