November 20, 2026, 10:16 am
শিরোনামঃ
পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে স্বামীর বিরুদ্ধে ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ স্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামীর বিরুদ্ধে একান্ত সময়ের ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগ করেছেন স্ত্রী (৪১)। শনিবার (৩ ফেব্রুয়ারি) হাতিয়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত আবুল হাশেম (৩৫) সোনাদিয়া ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুছের ছেলে।

লিখিত অভিযোগে স্ত্রী দাবি করেন, আমার স্বামী আবুল হাশেম প্রথম বিয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। বিয়ের প্রাথমিক অবস্থায় সুসম্পর্কের সুবাদে একান্ত সময়ের দৃশ্য স্বামী আবুল হাশেম মোবাইলে ধারণ করেন। এভাবে বিভিন্ন সময় ভিডিও ধারণ করতেন ও অর্থ দাবি করতেন। আমি টাকা দিতে রাজি না হলে ধারণ করা ভিডিও ও ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। নিরুপায় হয়ে মানসম্মান হারানোর ভয়ে বিভিন্ন সময়ে স্বামীকে ৫ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। গত ১৯ জানুয়ারি আবার ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করেন।

ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী আমাদের একান্ত সময়ের ধারণ করা ভিডিওগুলো ভাইরাল করার ভয় দেখাচ্ছে। আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সামাজিকভাবে আমি নিরুপায় হয়ে আছি। কাউকে মুখ দেখাতে পারছি না। আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি চাই, নয়তো যেকোনো সময় আমি আত্মহত্যা করতে পারি।

ভুক্তভোগীর চাচাতো ভাই আবদুল হাকিম বলেন, আমার বোনের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি। কোনো কাগজপত্র পাইনি। নিরুপায় হয়ে আমার বোন আইনের আশ্রয় নিয়েছে। আমরা তাকে নজরদারিতে রাখছি যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। দোষী আবুল হাশেমের শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে, অভিযোগ অস্বীকার করে স্বামী আবুল হাশেম বলেন, তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়েছে ১৫ দিন আগে। সে এখন মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে আমি সব শাস্তি মাথা পেতে মেনে নেব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ। তিনি বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভুক্তভোগী নারী নিরাপত্তা চাইলে আমরা সহযোগিতা করব।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page