August 6, 2026, 12:16 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্স’ ; যোগ দিতে ভারত গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ যোগ দিতে একটি প্রতিনিধিদল ভারত সফরে গেছেন। সেখানে ১৮-১৯ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে ভারতে পৌঁছান, কনফারেন্স শেষে আগামী ২০ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, ভারতের দিল্লিতে (তাজ প্যালেস) অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী তৃতীয় ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে’ এ অংশ নিতে ভারতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে ৭৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। ‘নো মানি ফর টেরর’ শিরোনামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ প্রায় ২০টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page