September 17, 2026, 10:47 am
শিরোনামঃ
টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপে ন্যাটোর সামরিক অভিযানে নিয়োজিত নিজেদের যুদ্ধবিমান ও নৌবাহিনীর সরঞ্জাম উল্লেখযোগ্য সংখ্যায় কমিয়ে আনার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। (১২ জুন) দ্য নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি মাসের শুরুতে একটি লিখিত দলিলের মাধ্যমে মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের এই বড় সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের নিরাপত্তা বিষয়ে আমেরিকার সামগ্রিক কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেই মূলত এই সামরিক সরঞ্জাম কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদপত্রটির বিবরণ অনুযায়ী প্রস্তাবিত এই পরিকল্পনায় ন্যাটোর অভিযানে নিয়োজিত এফ-১৬ এবং এফ-১৫ই যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১৫০টি থেকে কমিয়ে ১০০টিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই সাথে সমুদ্রে টহল দেওয়ার বিশেষ বিমান ২৬টি থেকে কমিয়ে ১৫টি করা হবে এবং ইউরোপে নিয়োজিত থাকা সবকটি জ্বালানি সরবরাহকারী বিমান পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে।

এই পরিবর্তনের আওতায় একটি বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, বেশ কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ এবং কৌশলগত বোমারু বিমানও ন্যাটো মিশন থেকে সরিয়ে নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে এই সামরিক জোটের দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা এবং আকাশপথে নজরদারির সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page