September 19, 2026, 4:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোর সামরিক ব্যয় হাস্যকর : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে প্রয়োজনীয় সমর্থন না দেওয়ায় ইউরোপীয় ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোর ওপর আবারও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জোটের এই আচরণের তীব্র সমালোচনা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয়ের বিশাল বৈষম্যের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো প্রভাবশালী মিত্র দেশগুলোর নাম বিশেষভাবে উল্লেখ করে ন্যাটো জোটে ওয়াশিংটনের আর্থিক ও সামরিক অবদানকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন। ইউরোপীয় মিত্রদের প্রতি চরম ক্ষোভ উগরে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন লেখেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের উল্লেখ করা প্রতিরক্ষা ব্যয়ের এই পরিসংখ্যানগুলো মূলত প্রতিটি দেশের নিজস্ব সশস্ত্র বাহিনীর পেছনে নিজস্ব খরচের খতিয়ানকে নির্দেশ করে। আল জাজিরা এই তথ্যগুলোকে ২০১৫ সালের ন্যাটোর দাপ্তরিক খরচের তালিকার সঙ্গে তুলনা করে দেখেছে। কিছু সামান্য অমিল বা অসঙ্গতি বাদ দিলে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া হিসাবটি সামগ্রিকভাবে ন্যাটোর দাপ্তরিক তথ্যের সঙ্গেই মিলে যায়।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর একটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে মিত্রদের ওপর ট্রাম্পের এমন প্রকাশ্য আক্রমণ এবং হুঁশিয়ারি জোটের ভেতরের ফাটলকে আরও স্পষ্ট করে তুললো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page