November 11, 2026, 12:54 pm
শিরোনামঃ
সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
এইমাত্রপাওয়াঃ

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানী ঢাকার ৬ টি পয়েন্টে বিক্রি শুরু করেছে আওয়ামী লীগের তিনটি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

সকাল ৭ টা থেকে রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প, হাজারিবাগ মোড়, লালবাগ কেল্লার সামনে, বাড্ডা ১৯ নং ওয়ার্ড, ভাষানটেক ও উত্তরখানে এই সবজি বিক্রি কার্যক্রম চলবে।

কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে এনে আজ মঙ্গলবার সকালে মিরপুর আনসার ক্যাম্পের সামনে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই শেখ হাসিনার নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। এতে কৃষক যেমন উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারবে।

শেখ পরশ বলেন, সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে এনে আজ থেকে রাজধানীর ৬টি পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। নিয়মিত চলবে এ কর্মসূচি।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, কৃষকের ওপর জুলুম হচ্ছে। বাজারে শাক-সবজির দাম আকাশছোঁয়া। অথচ কৃষক বঞ্চিত। কৃষককে ন্যায্য পাওনা দিতে এবং সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে শাক-সবজি পৌঁছে দিতে আজ থেকে চলবে এ কর্মসূচি।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। মধ্যস্বত্ত্বভোগীরা যে সিন্ডিকেট করে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে অধিক মুনাফা করছেন সেই সিন্ডিকেটের অবসান, কৃষক এবং সাধারণ মানুষের উপকারের জন্যই এই আয়োজন।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মধ্যস্বত্বভোগীদের অরাজকতা, মূল্যস্ফীতিসহ নানা কারণে কৃষিপণ্য যে চড়া দামে বিক্রি হচ্ছে, সেখান থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে কৃষকের ক্ষেত থেকে সরাসরি সবজি কিনে বিক্রি করা হচ্ছে।
এসময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page