October 12, 2026, 11:14 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরিসহ ১০ দফা দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি ও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করাসহ ১০ দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানায় গার্মেন্টস শ্রমিকরা।

সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এছাড়া দুর্বল শ্রম আইনের কারণে শ্রমিকদের অধিকার অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে নারীরা একদিকে কর্মস্থলে নিরাপত্তাহীনতা, মজুরি বৈষম্য, মাতৃত্বকালীন ছুটি না পাওয়া, যথার্থ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও নির্দিষ্ট কর্মঘণ্টা না পাওয়াসহ নানাবিধ বঞ্চনার শিকার।

সংগঠনটির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় পোশাক শিল্পের সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন ও যৌথ দর কষাকষির পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমাদের অভিবাসী শ্রমিকরা বিদেশে যেমন নির্যাতনের শিকার হচ্ছে আবার দেশে এসেও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। এতে তাদের অধিকার ব্যাপকহারে লঙ্ঘন হচ্ছে। সে কারণে আমাদের আরও সচেতনতা সৃষ্টি করতে হবে।

সমাবেশে ১০ দফা দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নিম্নতম মজুরি ২৩,০০০ টাকা করতে হবে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং আইএলও সনদ ১৮৯ অনুস্বাক্ষর করতে হবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে সমাবেশে সংগঠনটির সদস্যসহ কয়েকশ গার্মেন্টস শ্রমিক উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page