November 24, 2026, 7:31 pm
শিরোনামঃ
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাপের বিষ গবেষণা-দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি পাবনার রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা ; স্বর্ণালংকার লুট রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ ইরানে সামরিক অভিযানের প্রয়োজন নেই : ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত যশোরের কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম আটক
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ের ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান ৪ তলা ভবনে উন্নীত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উচ্চ শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও মানসম্পন্ন করতে ১১০ কোটি টাকা ব্যয়ে উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার জন্য ৫৩টি নতুন ভবন তৈরির কাজ সম্পন্ন করেছে পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এছাড়া জেলার তেতুঁলিয়া ও দেবীগঞ্জে অপর দুটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আইসিটি কলেজ প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের নেয়া প্রকল্পগুলোর অধিকাংশ কাজ প্রায় শেষ পর্যায়ে।

পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, পঞ্চগড়ের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ে কাজ করছে পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

জেলায় ২৩৪টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে মাত্র ৬টি। এর মধ্যে তিনটি বালক ও তিনটি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়। অপর ২২৮টি উচ্চ বিদ্যালয় ও ৫৯ মাদ্রাসা স্থানীয়দের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত।

বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানের অধিকাংশরই মানসম্পন্ন ভবন বা অবকাঠামো না থাকায় আনন্দমুখর পরিবেশে শিখন শেখা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল। সরকারের নেয়া এসব প্রকল্প বাস্তবায়ন করায় গ্রামীণ পর্যায়ে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

এক সময়ে বাঁশ, কাঠ ও টিনের তৈরি বিদ্যালয়গুলো এখন বহুতল ভবনে রুপান্তরিত হয়ে উচ্চ শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা পালন করেছে।

কলেজ শিক্ষার্থী আফরোজা আকতার ও সাব্বির হোসেন জানান, রোদ,বৃষ্টি আর ধূলো-ময়লা ওড়ানো এক সময়ের টিনের চালা ঘরের পরিবর্তে আধুনিক মানের নতুন ভবনে পড়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তারা।

পঞ্চগড় সদর উপজেলার শুড়িভিটা দাখিল মাদ্রাসারা প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির শুরু থেকে ভঙ্গাচুড়া টিন সেডে ক্লাস নিতে হতো। শিক্ষার্থীরা আসতে চাইতো না। প্রধানমন্ত্রী তাদের নতুন চারতলা ভবন নির্মাণ করে দেয়ায় শিক্ষাথীদের উপস্থিতি বেড়েছে কয়েক গুণ। পড়া-শোনার মানও বেড়েছে।

পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মণ্ডল জানান, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পঞ্চগড় জেলায় ১১০ কোটি টাকা ব্যয়ে ৫৩টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার নতুন ভবন তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া জেলার তেতুঁলিয়া ও দেবীগঞ্জে অপর দুটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আইসিটি কলেজ প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ করছে সরকার। (বাসস)

আজকের বাংলা তারিখ

  • ২৫শে নভেম্বর, ২০২৬
  • ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page