March 5, 2026, 3:05 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানের বিরুদ্ধে উপস্থিত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। ঘটনার পর জেলা প্রশাসন তাকে করতোয়া নদীর আওলিয়া ঘাটের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে।

ঘটনাটি ঘটে রোববার (২১ সেপ্টেম্বর) করতোয়া নদীতে নৌকাডুবির তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও মহালয়ার অনুষ্ঠানে। দুর্ঘটনায় ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর প্রাণ হারিয়েছিলেন ৭১ জন।

স্মরণসভা ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকরা আওলিয়া ঘাটে গেলে ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান তাদের নৌকায় উঠতে বাধা দেন। অথচ একই সময় সাধারণ যাত্রীদের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলসহ নৌকায় পারাপার হতে দেখা যায়।

সাংবাদিকদের প্রশ্নের মুখে ম্যাজিস্ট্রেট উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি আল জাজিরার সাংবাদিক হন আর যেই হন, আমার কিছু যায় আসে না। আপনি যেতে পারবেন না।’ এরপর সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি আরও ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আপনারা সন্ত্রাসী, আপনাদের কর্মকাণ্ড সন্ত্রাসী।’

সাংবাদিকদের প্রকাশ্যে এভাবে গালিগালাজ করায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

আজকের পত্রিকার প্রতিনিধি ফাহিম হাসান বলেন, “ঘাটে কোনো ভিড় ছিল না। অন্যরা মোটরসাইকেল নিয়ে যেতে পারলেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে।” কালবেলার সাংবাদিক মোশারফ হোসেন বলেন, “সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে—‘আপনারা তো সন্ত্রাসী।’ এটি অপমানজনক ও অগ্রহণযোগ্য।”

ঘটনার সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম। সাংবাদিকরা তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “কি পারেন করেন।” পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “ঘটনার পর পরই ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানকে আওলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।”

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page