November 11, 2026, 7:22 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে ইউএনওর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ ; সংদবাদ সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে গৃহহীনদের জন্য ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবারগুলো।

এ ঘটনার প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের এবং আদালত কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও নিষেধাজ্ঞ অমান্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুস সালাম দাবি করেন,  বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের স্থায়ী বাসিন্দা মো. আ. কাদের মুন্সী, আ. রশিদ মৃধা, হাজী আবদুস সালাম, মো. শহিদ মুন্সি ও মোসা. হাছিনা বেগমসহ আরও ১৪ জনের ব্যক্তি মালিকানধীন কিছু জমি দখল করে সম্প্রতি সরকারের অবাসন প্রকল্প তৈরির কাজ শুরু হয়। এ সময় বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি করে দেয় উপজেলা প্রশাসন। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

ওই ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালী আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগের সত্যতা পেয়ে বাউফল সহকারী জজ আদালত সাত দিনের মধ্যে বিবাদীদের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে ভুক্তভোগীদের পৈতৃক সম্পত্তির গাছ কেটে বিক্রি করলে পুনরায় গত ২ মার্চ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের নিষেধাজ্ঞা জারির পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলেও দাবিন করেন আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আ. রশিদ মৃধা বলেন, ভূমি অফিসের সার্ভেয়ার নিজেও জানেন যে জমির মালিক আমরা। আর পাশের জমি সরকারি। এরপরও তারা আমাদের জমি দখল করে কাজ করছেন। যেহেতু পাশে পুকুর রয়েছে সেটা ভরাট করতে তাদের বেশি খরচ হবে। এ কারণে আমাদের ভরাট করা জমিতে তারা ঘর নির্মাণ করছে।

এছাড়া সার্ভেয়ার কামরুল হাসান এবং ভূমি অফিসের তহসিলদার বাপ্পি বিষয়টি সমাধান করার জন্য ভুক্তভোগী পরিবারের কাছে টাকা দাবি করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী রশিদ মৃধা।

তবে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন বলেন, এখানে কারো ব্যক্তি মালিকানাধীন জমিতে ঘর তৈরি করা হচ্ছে না। সরকারি জমিতে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। আর আদালত যে জমিতে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেখানে আমরা কাজ করছি না।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page