April 1, 2026, 5:36 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে নিখোঁজের ৬ মাস পর মুন্নাকে উদ্ধার করলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯নং ওয়ার্ডের রাঢ়ী বাড়ির বাদী মোসাঃ হাসিনা বেগমের ছেলে মুন্নাকে চলতি বছরের ১০ মে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মারধর করে শিকলে বেধে মারধর করা হয়।

এ ঘটনা তখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়।

ঘটনার রাতে মুন্নাকে ঘরে আটকে রাখা হয়। গভীর রাতে ওই বাড়ি থেকে পালিয়ে নারায়ণগঞ্জ চলে যায় মুন্না।

মুন্নাকে না পেয়ে সে সময় মুন্নার মা বাদী হয়ে মোঃ হযরত আলী, তানিয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তখন ৩ জন আসামিকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে গলাচিপা থানা পুলিশ উদ্ধার করে এবং ২০ অক্টোবর গলাচিপা থানা হেফাজতে নিয়ে আসে। ২১ অক্টোবর সকালে মুন্নাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছি। মুন্না গলাচিপা থানার হেফাজতে ছিল।  ২১ তারিখ আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page