November 20, 2026, 10:36 am
শিরোনামঃ
এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেন (২৬) ওই এলাকার আলী হোসেনের ছেলে। আর স্ত্রী রিয়া মনির (২২) বাবার বাড়ি আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়া মনি ও ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় তাদের একমাত্র মেয়ে সুমাইয়ার সামনেই তারা দুইজন গলায় ফাঁস দেন। শিশু সুমাইয়া তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয় তাদের একমাত্র সন্তান সুমাইয়া বলে, বাবা আমার মাকে ভাত রান্না না করার জন্য মেরেছে। আমার মা তারপর গলায় ফাঁস দিছে। এটা দেখে বাবাও গলায় ফাঁস দিছে। এরপর আমি গিয়ে পাশের বাড়ির লোকজন ডেকে আনছি।

আরিফের ভাইগ্না খায়রুল ইসলাম বলেন, আমরা দুপুরে মিশ্রিপাড়ায় এক খালার বাসায় একসঙ্গে দাওয়াত খেয়েছি। এবং সেখানে অনুষ্ঠান শেষে আরিফ তার স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে যায়। এরপর রাত ১২টার দিকে শুনি তারা দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page