October 14, 2026, 3:51 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পতাকা ধরে টান দেওয়ায়  রাশিয়ান প্রতিনিধিকে ইউক্রেনের এমপির কিল-ঘুষি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পতাকা ধরে টান দেওয়ায় রাশিয়ার এক প্রতিনিধিকে কিল-ঘুষি মেরেছেন ইউক্রেনের এমপি ওলেক্সান্ডার মারিকোভস্কি। এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে তুরস্কের রাজধানী আঙ্কারায়।

কৃষ্ণ সাগর অর্থনৈতিক কমিউনিটির সম্মেলনে অংশ নিতে তুরস্কে গেছেন ইউক্রেনীয় এমপি ওলেক্সান্ডার। বৃহস্পতিবার (৪ মে) সম্মেলনে নিজ দেশের পতাকা প্রদর্শন করছিলেন তিনি। তখন হঠাৎ করে পতাকাটি ধরে টান দেন অজ্ঞাত এক রাশিয়ান প্রতিনিধি। এতে ক্ষিপ্ত হয়ে দৌড়ে গিয়ে সবার সামনেই রাশিয়ান ব্যক্তিটিকে কিল-ঘুষি মারা শুরু করেন ওলেক্সান্ডার। এছাড়া ওই রুশ প্রতিনিধির কাছ থেকে পতাকাটি আবার ছিনিয়ে নিজের কাছে নেন তিনি।

জেসন জয় স্মার্ট নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপরই ভিডিওটি ভাইরাল হয়। এতে লেখা হয়েছে, ‘তুরস্কের আঙ্কারায়, কৃষ্ণ সাগর অর্থনৈতিক কমিউনিটির সংসদীয় সম্মেলনে, রাশিয়ার প্রতিনিধি এক ইউক্রেনের এমপির কাছ থেকে ইউক্রেনের পতাকা টান দেন। এরপর ওই এমপি রাশিয়ান প্রতিনিধির মুখে ঘুষি মারেন।’

পরবর্তীতে ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন ইউক্রেনের এমপি ওলেক্সান্ডার মারিকোভস্কি। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের পতাকা স্পর্শ করা থেকে দূরে থাকুন।’

কৃষ্ণ সাগর অর্থনৈতিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয়েছিল ৩০ বছরেরও বেশি সময় আগে। রাশিয়া এবং ইউক্রেন এ দুই দেশই এটির সদস্য। কৃষ্ণ সাগরীয় অঞ্চলগুলোতে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে কাজ করতে এই কমিউনিটির যাত্রা শুরু হয়েছিল। সূত্র: এনডিটিভি

https://twitter.com/i/status/1654169241237454876

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page