September 18, 2026, 7:53 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পদ্মার দুই ইলিশ মাছ ১৬ হাজার টাকায় বিক্রি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৪ কেজি ১৮০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ দুটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ভোরে জেলে সদেশ হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে সকাল সাড়ে ৭টার দিকে জাল তুলতেই দেখেন বড় দুটি ইলিশ জালে আটকা পড়েছে। পরে সকালে মাছ দুটি দৌলতদিয়ার মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুটি ১৫ হাজার ৮৮৪ টাকায় ক্রয় করে বেলা ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করে রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে মোট ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page