September 21, 2026, 5:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

পদ্মা নদীতে আটকে পড়া ২৪ জনকে উদ্ধার করেছে নৌ পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার দোহারের মৈনটঘাট হতে কিছুটা ভিতরে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া শিক্ষার্থী ও শিশুসহ ২৪ জনকে উদ্ধার করেছে দোহার কুতুবপুর নৌ পুলিশের একটি টিম। বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়।

সুত্র জানায়, দোহারের নারিশা এলাকার  জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের বিভিন্ন বয়সের ২৪ জন সদস্য ২৮ ডিসেম্বর বুধবার সকালে ট্রলারযোগে ফরিদপুরের পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি দেখতে যায়। ফেরার পথে ঘন কুয়াশায় চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়ে। অনেক চেষ্টার পর ৯৯৯ এ ফোন দিলে কুতুবপুর নৌ পুলিশ বৃহস্পতিবার ভোরে তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাদেরকে ঘটনাস্থল থেকে স্পীড যোগে দ্রুত উদ্ধার করে মৈনটঘাটে এনে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেয়া হয়। বাকীসদস্যরা ভাড়াকৃত ট্রলারযোগে সুস্থ অবস্থায় নিজ এলাকায় নারিশায় পৌঁছে যায়।

দোহার নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতীয় সেবা ৯৯৯ এ ফোন পেয়ে চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া পরিবারটিকে উদ্ধার করেছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page