March 10, 2026, 3:37 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা। শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রোববার (৭ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই টোল আদায় হয়।

এর মধ্যে মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৯০০ টাকা। আর জাজিরা প্রান্তে আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৮০০ টাকার টোল। এ সময়ে মাওয়া প্রান্ত দিয়ে মোট ১৩ হাজার ৫২৯টি গাড়ি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ৭৭৭টি পরিবহন পদ্মা সেতু পারাপার হয়েছে বলে জানিয়েছেন সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর হতে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page