August 28, 2026, 4:11 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআনকে সম্মান জানানোর পাকিস্তানি উদ্যোগকে সাধুবাদ জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান সরকার ৭ জুলাইকে ‘পবিত্র কুরআনের প্রতি সম্মান দিবস’ হিসেবে পালন করার যে উদ্যোগ নিয়েছে তাকে ‘আন্তরিক সাধুবাদ’ জানিয়েছে ইরান। ইউরোপীয় দেশগুলোতে যখন একের পর এক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআনের অবমাননা করা হচ্ছে তখন পাকিস্তান এ উদ্যোগ দিল।

ইসলামাবাদস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “আমাদের প্রিয় ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান ২০২৩ সালের ৭ জুলাইকে পবিত্র কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের দিবস হিসেবে পালন করার যে উদ্যোগ নিয়েছে তাকে অত্যন্ত উপযুক্ত ও প্রাসঙ্গিক পদক্ষেপ বলে মনে করছে তেহরান।”

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীর পবিত্র গ্রন্থ কুরআনের অবমাননা করা বা ঐশী ধর্মগুলোর কোনো পবিত্র প্রতীককে অবমাননা করা একটি দুঃখজনক, অজ্ঞতাপূর্ণ ও পক্ষপাতদুষ্ট কাজ যার লক্ষ্য জনমতকে উস্কে দেয়া এবং মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহারকে উৎসাহিত করা।

ইরান দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, এটা অনস্বীকার্য বাস্তবতা যে, পবিত্র কুরআনের অবমাননা করা সকল ঐশী ধর্মের পবিত্র গ্রন্থের অবমাননার শামিল। বিবৃতিতে ইউরোপীয় দেশগুলোর এই অপবিত্র আচরণের নিন্দা জানাতে বিশ্বব্যাপী সমস্ত বিশ্বাসী মানুষ এবং মুক্ত চিন্তাবিদদের এগিয়ে আসার আহŸান জানানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page