September 28, 2026, 2:43 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননা ; সুইডেন ও ডেনমার্ককে ‘সাংস্কৃতিক বর্বরতা’ থামাতে হবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের অবমাননা করে সুইডেন ও ডেনমার্ক যে সাংস্কৃতিক বর্বরতার নজির স্থাপন করেছে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশ দুটির সরকারকে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

আলী বাকেরি বলেন, পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন- যা জ্ঞান ও চিন্তার উৎস, তাতে আগুন দেয়া কোনোভাবেই স্বাধীনতার উদাহরণ হতে পারে না বরং বিশ্ব বিবেকের কাছে এটা আক্ষরিক অর্থে বর্বরতা। নিজেদের দেশে এই ধরনের সাংস্কৃতিক বর্বরতার বিষয়ে সুইডেন ও ডেনমার্ক সরকারের দায়িত্ব রয়েছে।

aইউরোপের কয়েকটি দেশে পবিত্র কুরআন পোড়ানোর করুণ চিত্র উল্লেখ করে বাকেরি বলেন, ইসলামের এই পবিত্র গ্রন্থের প্রতি এটা সবচেয়ে উগ্র অপমান এবং মুসলমানদের মৌলিক ও অবশ্যসম্ভাবী অধিকারের চরম লঙ্ঘন। বার বার এ ধরনের অপরাধ সংঘটনের মধ্যদিয়ে ইউরোপের দেশগুলোতে সুস্পষ্ট ও পরিপূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে অথচ তারা মানবাধিকার রক্ষার মিথ্যা দাবি করে থাকে।

তেহরান সফররত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকের সময় এসব কথা বলেন আলী বাকেরি। তিনি বলেন, বিশ্বের সমস্ত সরকার বিশেষ করে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে এই সাংস্কৃতিক বর্বরতা মোকাবেলায় তাদের শক্তি সামর্থ্য নিয়ে রুখে দাঁড়াতে পারে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page