September 28, 2026, 1:00 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননা ; সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক সরকার কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একইসঙ্গে সুইডেন থেকে নিজেদের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নিয়েছে বাগদাদ।

এছাড়া ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের তেল খাতে সুইডিশ কোম্পানি এরিকসনের ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হয়েছে।

আজ সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে আবারও কুরআন অবমাননার পর ইরাকজুড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আবারও কুরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশের পরপরই ইরাকি জনতা বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দেয়।

সুইডেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আজ সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একদল দুর্বৃত্ত সমবেত হয় এবং পবিত্র কুরআনের অবমাননা করে। তারা কুরআনে আগুন দেওয়া হবে বলে ঘোষণা দিলেও পরে আগুন না দিয়েই সেখান থেকে চলে যায়।
এর আগে গত ঈদুল আজহার দিন সুইডিশ সরকারের অনুমতি নিয়ে স্টকহোমে মসজিদের সামনে পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়। সেদিন যে দুর্বৃত্ত কুরআনে আগুন দিয়েছিল তাকেই আবার কুরআনে আগুন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কুরআন অবমাননাকারী ঐ দুর্বৃত্তের নাম সালওয়ান মুমিকা। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি ইরাক থেকে পালিয়ে সুইডেনের আশ্রয়ে রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page