October 28, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন পোড়ানোর জের ; তুরস্কে সুইস কন্সুলেটে বন্দুক হামলায়  ১জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একজন তুর্কি কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় গভর্নরের অফিস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বেলা পৌনে একটার দিকে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ইজমির প্রদেশে সুইডেনের অনারারি কন্সুলেটে গুলি চালায়। এতে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কন্সুলেট ভবনের সামনে এই হামলা হয়। হামলায় আহত তুর্কি নারী কর্মী ডিপ্লোম্যাটিক অফিসের সেক্রেটারি হিসেবে কাজ করতেন।

স্থানীয় গভর্নরের অফিস আরো জানিয়েছে, বন্দুক হামলার সাথে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলাকারী নিজেও তুর্কি বংশোদ্ভূত নাগরিক।

কেন এই ব্যক্তি সুইডিশ কন্সুলেটে হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে হামলাকারীর উদ্দেশ্য জানার জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুইডেনে কয়েক দফা পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এর জের ধরে সুইডিশ কন্সুলেটে বন্দুক হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, সরকার আইনগতভাবে কুরআন পোড়ানোর মতো ঘটনা ঠেকানোর জন্য উপায় খুঁজছে। তিনি বলেন, সুইডেনের আইন অনুসারে কুরআন পোড়ানো বেআইনি নয়, তবে সঠিকও নয়

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page