October 8, 2026, 7:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

পবিত্র রমযান ১০০ কোটি  দুস্থ মানুষকে খাদ্য  সহায়তা দেবে  আরব আমিরাত সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমযান মাস উপলক্ষে বিশ্বে ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে ‘ওয়ান বিলিয়ন মিলস এনডাউমেন্ট ক্যাম্পেইন’ নামে একটি প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সোমবার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই খাদ্য সহায়তা নিশ্চিত করা। খবর অ্যারাবিয়ান বিজনেসের।
এক টুইট বার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, ভাই ও বোনেরা, পবিত্র মাসের আগমনের সঙ্গে সঙ্গে আমাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী, আমরা রমজানে ‘ওয়ান বিলিয়ন খাবার’ এনডাউমেন্ট প্রকল্প উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরিদ্র ও দুস্থ মানুষের খাবার সরবরাহ করা।’ দুবাইয়ের শাসক বলেন, বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে একজন ক্ষুধার্ত। সেই জন্য সেইসব মানুষদের প্রতি আমাদের কর্তব্য হলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং ক্ষুধার্তদের খাওয়ানো।

বিশেষ করে রমজান মাসে এই সহায়তা করা আরও জরুরি। এই প্রকল্পের অধীনে চালু করা ফুড এনডাউমেন্ট ফান্ডের লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তাহীনতার সঙ্গে সংগ্রামরত দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান রাখা। এদিকে রমজান মাসে বেসরকারি কর্মজীবীদের কর্মঘণ্টা কমিয়ে আনছে আরব আমিরাত। রমজানে সাধারণ সময়ের তুলনায় দুঘণ্টা কাজ কম করবেন দেশটির বেসরকারি খাতের কর্মজীবীরা।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page