November 26, 2026, 8:08 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পরকিয়ার জেরে পদচ্যুত হয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে তার পূর্বসূরী ওয়াং ই-কে এই পদে ফের নিয়ে আসে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

আর পদ হারানোর আগে প্রায় এক মাস কিনকে জনসমক্ষেও দেখা যায়নি। মূলত বিবাহবর্হিভূত সম্পর্কের কারণেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সেসময় কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সেই সম্পর্কের জেরে জন্ম হয়েছিল এক শিশুরও।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে পদ থেকে অপসারিত হওয়া চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে সরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

কিন গ্যাং চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন এবং সেখানে রাষ্ট্রদূত থাকাকালীন তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে মঙ্গলবার এই তথ্য সামনে আনে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর পদ হারানোর পর কিন বর্তমানে তদন্তে সহযোগিতা করছেন এবং যুক্তরাষ্ট্রে তার সেই বিবাহবহির্ভূত সম্পর্ক বা তার কর্মকাণ্ড চীনের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ণ করেছে কিনা সেদিকে ফোকাস করেই তদন্ত চালানো হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছিল যে- যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসাবে নিজের পুরো মেয়াদজুড়ে কিন গ্যাং বিবাহবহির্ভূত সেই সম্পর্কে জড়িত ছিলেন বলে চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে।

এমনকি বিবাহবহির্ভূত সেই সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্রে একটি শিশুর জন্ম হয়েছিল বলেও দুটি সূত্র প্রভাবশালী এই মার্কিন সংবাদপত্রকে জানিয়েছে।

অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্টের বিষয়ে তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনও মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছয় মাস পদে থাকলেও কিন গ্যাংকে একমাস রহস্যজনকভাবে কোথাও দেখা যায়নি। এরই একপর্যায়ে গত জুলাই মাসে প্রবীণ কূটনীতিক ওয়াং ইকে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। সূত্র: রয়টার্স।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page