November 26, 2026, 2:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে সংঘাত না এড়ালে বিপদ : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, বিশ্ব সমাজের উচিত পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে সংঘাত এড়ানার চেষ্টা করা, তা না হলে বিশ্বে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা দুর্বল করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যখন একটি দুঃসহ ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে তখন প্রত্যেকের উচিত পমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করা। একইসঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলোকে পরস্পরের অতি গুরুত্বপূর্ণ স্বার্থে আঘাত হানা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে মস্কো।

ইউক্রেনের চলমান সংঘাত একটি পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে পশ্চিমা দেশগুলো দাবি করছেন তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করল। বিবৃতিতে আরো বলা হয়েছে, “রাশিয়া কঠোরভাবে এই নীতি মেনে চলে যে, পরমাণু যুদ্ধ বাধলে তাতে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না, কাজেই সে ধরনের যুদ্ধ হওয়াই উচিত নয়।”

রাশিয়ার পরমাণু নীতি ‘সম্পূর্ণ আত্মরক্ষামূলক’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র পরমাণু হামলা হলে কিংবা সে ধরনের হামলার হুমকি তৈরি হলেই কেবল মস্কো এই অস্ত্র ব্যবহার করবে। কাজেই বিবৃতিতে সম্ভাব্য পরমাণু যুদ্ধ এড়াতে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page