October 17, 2026, 10:50 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পরমানু যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব ; ইউক্রেনকে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা দেবে ব্রিটেন ; রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ সরকার ইউক্রেনকে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র দেয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ঘটনা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

গত সোমবার ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি লন্ডনে এক বক্তব্যে বলেন, ব্রিটেন ইউক্রেনে চ্যালেঞ্জার ২ নামের যে যুদ্ধ ট্যাংক পাঠাচ্ছে তার কোনো কোনোটিতে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এসব ট্যাংক ইউক্রেনকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কোয় সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা শুধু ইউক্রেনকে ট্যাংকই দিচ্ছে না সেই সঙ্গে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ শেলও পাঠাচ্ছে। যদি এ ঘটনা ঘটে তাহলে রাশিয়া জবাব দিতে বাধ্য হবে।”

এছাড়া, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত মস্কো ও পাশ্চাত্যকে ‘একটি পারমাণবিক সংঘাতের দিকে’ কাছাকাছি নিয়ে যাচ্ছে।তিনি আরো বলেন, “আরেকটি পদক্ষেপ নেয়া হলো এবং আর মাত্র অল্প কিছু পদক্ষেপ বাকি রয়েছে।”

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, অল্প মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলার অর্থ হচ্ছে হাল্কা মাত্রার পারমাণবিক অস্ত্র। তিনি বলেন, “স্বাভাবিকভাবেই রাশিয়াকে কোনো না কোনোভাবে এর জবাব দিতে হবে।”

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্রসস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে এবং এখন পর্যন্ত পশ্চিমারা কয়েকশ’ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page