February 27, 2026, 7:57 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে : স্থানীয় সরকার উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘শহরের গণকটুলি সুইপার কলোনীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ছয় তলা ভবনের বরাদ্দ থাকলেও পূর্বের রাজনৈতিক বাস্তবতায় তারা সেখানে উঠতে পারেনি।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দ্রুততম পদক্ষেপে হরিজন সম্প্রদায়ের বাসস্থান দখলমুক্ত করে হস্তান্তর নিশ্চিত করা হয়।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘চিকিৎসা সুবিধাসহ হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা স্থানীয় সরকারের লক্ষ্য।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page