October 18, 2026, 8:49 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পরিবার এবং চাকরি জীবন বাঁচাতে থানায় জিডি করলেন নবাবগঞ্জের ইউএনও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানসহ পরিবার এবং চাকরি জীবন ক্ষতিগ্রস্ত করার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

সোমবার নবাবগঞ্জ থানায় তিনি সাধারণ ডায়েরী করেন বলে জানা যায়। জিডি নং ২৬৮।

জিডিতে ইউএনও উল্লেখ করেন, নবাবগঞ্জের হযরতপুর মৌজার অর্পিত সম্পত্তি ব্রজ নিকেতন দখলমুক্ত করার পর সেখানে পালিত মালিকবিহীন হরিণগুলো যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়। জানতে পারি খন্দকার আবুল হোসেনের প্রাপ্ত হরিণ পালনের লাইসেন্স বিগত ২২/০১/২০২৩ তারিখে স্থগিত করা হয়েছে।

তিনি লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে সচিব, পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর আপীল আবেদন দায়ের করেন। ৫ মার্চ বিকাল ৩টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে আপিল শুনানীতে আমি সরকার পক্ষে উপস্থিত ছিলাম।

শুনানীর এক পর্যায়ে খন্দকার আবুল হোসেন ব্যক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করেন। আমি কিভাবে নবাবগঞ্জে চাকরি করি সেটা দেখে নেবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে হুমকি দেন।

এসময় ঐ মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তীসহ বন বিভাগের শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এব্যাপারে খন্দকার আবুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page