September 16, 2026, 2:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে : পরিবেশ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে হলে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে জীববৈচিত্রের ক্ষতি ও দূষণ রোধে আন্তরিকভাবে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।
আজ রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত “বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন : একসাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী একথা বলেন।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বাংলাদেশ বিভিন্ন বিষয়ে এখন বিশ্বে রোল মডেল। বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধিতেও দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। সকলে মিলে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবুজ বাংলাদেশ বাস্তবায়নে সফল হতে পারবো।
সাবের চৌধুরী আরো বলেন, গ্রিন গ্রোথ বাস্তবায়নে বিভিন্ন সেক্টরকে পরিবেশবান্ধব করতে হবে। শুধু জিডিপি বাড়লেই হবে না, পরিবেশও ঠিক রাখতে হবে।
তিনি আরো বলেন, দূষণ বেশি হলে কাক্সিক্ষত প্রবৃদ্ধি হবে না। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। প্রকৃতিভিত্তিক সমাধানের দিকে যেতে হবে।
পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, এক্ষেত্রে সরকার বেসরকারি সেক্টরকে প্রণোদনা দিবে। আসুন সবাই মিলে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করি।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। সরকার দেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রেক্ষিত পরিকল্পনা, ডেল্টা প্লান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, জাতীয় অভিযোজন পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়ন করছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মাকসুদ কামাল, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম প্রমুখ।
অতিথিবৃন্দ গ্রিন গ্রোথ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থা, গবেষক ও পরিবেশবিদ অংশগ্রহণ করেন।
বক্তারা বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধি অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দেশের সবুজ প্রবৃদ্ধি পরিকল্পনা ও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page