October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ড পর্যায়ের এলাকা ভিত্তিক জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের কাঠালতলী পাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, কাঠালতলী সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা ডা: আশুতোষ বড়ুয়া, সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মীর জসিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ, শাহেদা আকতার, সদস্য ফাতেমা জান্নাত মুমু, মঈনুদ্দিন বাপ্পী, তারেক আহম্মেদ প্রমুখ।
এ সময়  মেয়র বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে শহরের মূলসড়ক ছাড়াও প্রতিটি ওয়ার্ডের এলাকায় পৌরসভার পক্ষ থেকে ছোট-বড় তিন ধরনের ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। এতে শহর অনেক পরিচ্ছন্ন থাকবে বলে আশা করছেন পৌর মেয়র।
কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার প্রতিটি ঘরে-ঘরে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ করা হয়।



Our Like Page