September 15, 2026, 2:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলায় এরদোগানকে সমর্থন দিলেন তুর্কি নির্বাচনের ‘কিংমেকার’ সিনান ওগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোটে এগিয়ে থাকা প্রার্থী রজব তাইয়েব এরদোগানকে সমর্থন দিয়েছেন ‘কিংমেকার’ হয়ে ওঠা সিনান ওগান। এতে এরদোগানের আরেক দফা প্রেসিডেন্ট হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। আগামী ২৮ মে রান অফ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

গতকাল (সোমবার) সংবাদ সম্মেলন করে এরদোগানকে সমর্থন দেয়ার ঘোষণা দেন ওগান। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু থেকে পাঁচ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন এরদোগান। এরপর ওগানের সমর্থন পাওয়ায় তার জয় নিশ্চিত হয়ে গেছে। এখন ২৮ মে’র নির্বাচন এখন কেবলই আনুষ্ঠানিকতা।

এর আগে গত ১৪ মে তুরস্কের নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। অন্যদিকে কামাল পান ৪৪.৮৮ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা সিনান ওগান ৫.১৭ শতাংশ ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন। তিনি যদিও অনেক কম ভোট পেয়েছেন তবে তার এ ভোট রান অফ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয় দফার ভোটে কিলিচদারওগ্লু যদি সিনানের সমর্থন পেতেন তাহলে তার জয়ের একটি সুযোগ সৃষ্টি হতো। তবে সিনান সোমবার এরদোগানকে সমর্থন দেয়ায় সেই আশা শেষ।
সংবাদ সম্মেলনে সিনান বলেন, এরদোগানকেই সমর্থন করবেন তিনি। এরদোগানের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওগানের বক্তব্য হলো- তার দল মনে করে, পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত। সে কারণে তিনি এরদোগানকে সমর্থন করবেন বলে স্থির করেছেন। তার বক্তব্য, “রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সে কারণেই আমি এরদোগানকে সমর্থন করছি।”
এদিকে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আগামী ২৮ মে রানঅফ ভোটে এ দেশের মানুষ পশ্চিমাদের ষড়যন্ত্রের জবাব দেবে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান পশ্চিমাদের বিরুদ্ধে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক মূল্যবোধ অর্জন করেছি। তুরস্কের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক শক্তির উত্থানে ভীত হয়ে পশ্চিমারা আমাদের পেছনে লেগেছে। তাছাড়া, তুরস্কের কারণেই কাতার, আজারবাইজান ও লিবিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। আমরা এখন শত্রু আর মিত্র খুব পরিষ্কারভাবে চিনতে পারছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page