August 26, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সালাহ আল-ব্রাইকি (১৯) নামের এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সালাহ। খবর আল জাজিরার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এসময় নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ইসরায়েলি বাহিনীর ছোড়া একটি গুলি সালাহর ঘাড়ে এসে লাগে।

পরে তাকে উদ্ধার করে দ্রুত জেনিন সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিটে সালাহর মৃত্যু হয়।

এদিকে, বারা আলাওনেহ নামের আরেক তরুণকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। বারা ২৬ বছর বয়সে নিহত আহমেদ আলাওনেহ’র চাচাতো ভাই বলে জানা গেছে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ইসরায়েলি সেনা অভিযানে নিহত হন আহমেদ।

গত বছর বেশ কয়েকটি ইসরায়েলি চেকপয়েন্টে হামলা চালান ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এরপর থেকেই পশ্চিম তীরে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে, উত্তরের শহর জেনিন ও নাবলুসে এ উত্তেজনা বেশি ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের দাবি, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার আক্রমণে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন জেনিনে এবং নাবলুস ও পূর্ব জেরুজালেমে দুজন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page