October 16, 2026, 11:21 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে গুলিবর্ষণের ঘটনা ‘বীরোচিত’ : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালের গুলিবর্ষণের ঘটনাকে ‘বীরোচিত’ আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয়েছে, প্রতিরোধ শক্তি ইহুদিবাদী ইসরাইলের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সকালের ওই হামলায় ৩ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়।

হামাসের মুখপাত্র মোহাম্মাদ হামাদা এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আল-আকসা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। তিনি আল-আকসা মসজিদকে ফিলিস্তিনিদের রেড লাইন বলে মন্তব্য করেন।

পশ্চিম তীরের উত্তর অংশে শুক্রবার সকালে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

অবশ্য পশ্চিম তীরের ওই হামলা এবং হামাসের প্রতিক্রিয়ার পর দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবে গুলিবর্ষণ ও গাড়িচাপা দেয়ার আলাদা দু’টি ঘটনায় অন্তত একজন নিহত ও অপর বেশ কয়েকজন আহত হয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page