March 5, 2026, 1:02 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীর থেকে ইসরাইলী বাহিনীর হাতে আটক ১০ হাজার ৭০০ ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় নজিরবিহীন অপরাধযজ্ঞ চালানো ছাড়াও পশ্চিম তীরে থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে।

ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে: ৭ অক্টোবর গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর থেকেও ইসরাইলি সেনারা এ পর্যন্ত ১০৭০০ জন  ফিলিস্তিনিকে আটক করেছে। পার্সটুডে জানায়, ইসরাইল এই সময়ে গাজা উপত্যকা থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট থেকে পশ্চিম তীরে নতুন করে ইসরাইলের হামলা শুরুর পর এ পর্যন্ত ৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে, পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইলি শাসকগোষ্ঠী ফিলিস্তিনের নিরস্ত্র এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৯৫ হাজারেরও বেশি আহত হয়েছে।

ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী ১৯১৭ সালে ইসরাইল রাষ্ট্রের প্রস্তাব পেশ করা হয়েছিল এবং  এ লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে এনে ফিলিস্তিন ভূমিতে জড়ো করা হয়েছিল। এরপর ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসরাইল রাষ্ট্রে অস্তিত্ব ঘোষণা করা হয়।

তারপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ কারণে ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ইসরাইলের বিলুপ্তি এবং ইহুদিদেরকে যে যার দেশে ফিরে  যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page