November 5, 2026, 7:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দলের প্রধান ইমরান খানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পিটিআই ট্রেডার্স উইং শুক্রবার (৪ নভেম্বর) দেশব্যাপী শাটার-ডাউন ধর্মঘট ঘোষণা করেছে। ঘটনার নিন্দা জানিয়ে ফোকাল পারসন নাসির সালমান জানান, হামলাকারীরা তাদের রেড লাইন অতিক্রম করেছে। ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলায় ইমরান খান ও অন্যান্য নেতারা আহত হওয়ার পরে সারা দেশের একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইমরান খানের কন্টেইনারে বন্দুক হামলার বিরুদ্ধে ইতোমধ্যে করাচির বিভিন্ন এলাকায় পিটিআই কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।

পিটিআইয়ের বিপুল সংখ্যক বিক্ষুব্ধ কর্মীরা করাচির পাওয়ার হাউস চৌরঙ্গীর রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা গেছে। পিটিআই কর্মীদের অবস্থানের কারণে সদর থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে আছে।

এদিকে পিটিআই কর্মীরা লাহোরের ১০টি বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে। বিপুল সংখ্যক পিটিআই কর্মী লিবার্টি চকে প্রতিবাদ জানাচ্ছেন। মুরি রোডে আরেকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এছাড়াও শাহদারা, জিপিও চক, বাবু সাবু, শওকত খানম চক, শামা চক, ফিরোজপুর রোড, লক্ষ্মী চক, গভর্নর হাউস চক, দুবাই চক, রায়উইন্ড রোড ও বেখেয়াল চকেও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

ফয়সালাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাসভবনের বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়েছে। ঝাং রোডও অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

সাদাকাত আলী আব্বাসির নেতৃত্বে পিটিআই কর্মীরা রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের আয়োজন করেছেন। বিক্ষোভ চলাকালীন রাওয়ালপিন্ডির ফৈজাবাদে পুলিশ ও বিক্ষোভকারীরা মুখোমুখি হয়। কোয়েটাতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পিটিআই।

পিটিআই কর্মীরা খাইবার পাখতুনখোয়া (কেপি) মানসেহরা জেলার শিনকিয়ারি ইউসি এলাকায় কারাকোরাম হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। গিলগিট ও বালতিস্তানে (জিবি) বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীরা ইমরান খান ও পিটিআই নেতাদের উপর বন্দুক হামলার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page