September 30, 2026, 4:25 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের গণমাধ্যমে ইমরানের নাম উচ্চারণ ও ছবি প্রদর্শন বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের মূলধারার প্রায় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত খবর পরিবেশন বন্ধ করে দিয়েছে। টিভি চ্যানেল-নিউজ পোর্টালে ইমরানের ছবি প্রদর্শন; এমনকি নামও উচ্চারণ করা হচ্ছে না।

সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পাক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, গত ৯ মে-র কথিত সহিংসতায় যারা জড়িত ছিলেন তাদের খবর যেন প্রকাশ না করা হয়। এরপরই দেশটির সংবাদমাধ্যমগুলো থেকে ‘অদৃশ্য’ হয়ে গেছে ইমরানের ছবি ও নাম।

গত ৯ মে ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এ গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হন তার সমর্থকরা। এরপর তারা সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।

পাক ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) ওই নির্দেশনায় বলেছে, ‘ঘৃণাসম্পন্ন, সহিংসতাকারী-তাদের সহযোগী এবং অপরাধীদের মিডিয়ায় প্রদর্শন যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।’ তবে এতে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি।

কিন্তু তা সত্ত্বেও মিডিয়ায় ইমরানের কভারেজ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে— তার ছবি আর প্রদর্শন করা হচ্ছে না। এমনকি সংবাদমাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হচ্ছে না।

পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ পেয়ে থাকেন ইমরান খান। তার বক্তব্য লাখ লাখ মানুষ শোনেন।

দেশটির জনপ্রিয় টিভি চ্যানেল এআরওয়াই নিউজে সোমবার একবারের জন্যও সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো খবর প্রচারিত হয়নি। অথচ এ চ্যানেলটি ইমরানপন্থি চ্যানেল হিসেবেই পরিচিত।

তবে ইমরান খান এখন তার সমর্থকদের সঙ্গে ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হচ্ছেন। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ



Our Like Page