September 19, 2026, 7:11 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাজওয়ার জায়গায় নতুন সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনার অবসান হলো। পরমাণু শক্তিধর দেশটির নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির।

নতুন সেনাপ্রধান নিয়ে কয়েক সপ্তাহ ধরে তীব্র জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। এর মধ্যেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার আসিম মুনিরকে সেনাবাহিনীর দায়িত্ব দিতে যাচ্ছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

আসিম মুনিরের নতুন সেনাপ্রধান হওয়ার বিষয়টি পরিষ্কার হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের করা এক টুইটে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এ পদক্ষেপ নিয়েছেন।

এছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান করা হয়েছে। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে।

এদিকে নতুন সেনাপ্রধান ও সিজেসিএসসি চেয়ারম্যান নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো সারসংক্ষেপ প্রেসিডেন্ট সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। ২০১৯ সালের আগস্টে অবসর নেওয়ার তিন মাস আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে সেনাপ্রধান হিসেবে আরও তিন বছরের জন্য মেয়াদ বাড়ান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page