September 19, 2026, 12:40 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।  বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এসব মানুষ হতাহত হয়। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন এএফপি’কে বলেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীস্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্ঠি হয়।

বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টিহয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এরফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে।

বিশ্বাসযোগ্য বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়, এ ধরনের ব্যাপক বন্যার সাথে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page