October 13, 2026, 8:35 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সঙ্গে চলা তিক্ত সম্পর্কের অবসান চায় ভারত : নরেন্দ্র মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে বছরের পর বছর চলা তিক্ত সম্পর্কের অবসান চায় পার্শ্ববর্তী দেশ ভারত। এমন দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘সম্পর্ক স্বাভাবিক এবং এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানের’। শনিবার সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আলোচনার জন্য বিভিন্ন সময় দুই দেশের পক্ষ থেকেই আওয়াজ তোলা হলেও অগ্রগতি দেখা যায়নি। ভারতের কাশ্মীরসহ সীমান্ত এলাকাগুলোতে ধারাবাহিক সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দিল্লি। এসব গোষ্ঠীগুলোকে স্বয়ং ইসলামাবাদ পরোক্ষভাবে সহায়তা দিয়ে আসছে বলে বরাবরই অভিযোগ মোদি সরকারের। কিন্তু এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। ফলে দুই প্রতিবেশী দেশের শান্তি আলোচনার আলোর মুখ দেখছে না বিশ্ব।

এমন বাস্তবতার মধ্যেই জি-৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১৯ মে) হিরোশিমায় পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। এরপরই জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জঙ্গিদের মদত দেওয়ার মতো বিপজ্জনক প্রবণতা থেকে নিজেদের বিরত রাখার দায়িত্বপূর্ণ ভূমিকা নেওয়া প্রয়োজন।

এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘ইসলামাবাদ দিল্লির যেকোনও উদ্বেগের সমাধান করতে ইচ্ছুক। কিন্তু ইসলামাবাদ ভারতের দিক থেকেও একই আশা করছে’।

চলতি মাসের শুরুর দিকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়ায় যান বিলাওয়াল ভুট্টো। সেখানে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর কয়েক মিনিট পর বিলাওয়ালের সঙ্গে উপস্থিত জয়শঙ্কর আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ ‘সন্ত্রাসবাদের হুমকি’ নিয়ে একটি জোরালো বিবৃতি দেন।

জাপানের সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারে পূর্ব লাদাখে অস্থিরতা নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘চীনের সঙ্গে স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্কে স্থাপন করতে হলে ওই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।’

তবে নিজেদের সীমান্তের কোনও অংশ দখলে নেওয়ার মতো আচরণও গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সূত্র: ডন, জিও নিউজ

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page