October 16, 2026, 11:17 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সেনাবাহিনী ইস্যুতে ইমরান খানের বিরুদ্ধে আবারও মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার ‘সেনা কর্মকর্তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলায়’ আরও একটি মামলা দায়ের করা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে৷ গত ৬ এপ্রিল ম্যাজিস্ট্রেট মনজুর আহমেদ ইসলামাবাদের রমনা থানায় এ মামলা দায়ের করেন।

প্রথম তথ্য প্রতিবেদনে (এফআইআর) বলা হয়েছে, পিটিআই প্রধান তার একটি বক্তৃতায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করেছেন।

পাকিস্তানি দণ্ডবিধির ৫০০, ৫০৫ ও ১৩৮ নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করে এ মামলার এজাহার প্রস্তুত করা হয়েছে। ধারা ১৩৮ এর আওতায় সামরিক কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বিমান বাহিনীর সদস্যদের অবাধ্যতার কাজে প্ররোচিত করার দায়ে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

৫০০ ধারাটি মানহানির সঙ্গে সম্পর্কিত। এ ধারায় মামলা করা হলে অপরাধীর সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। অন্যদিকে, ৫০৫ নম্বর ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এ ধারা অনুযায়ী, সামরিক কর্মকর্তারা বিদ্রোহের জন্য প্রভাবিত হন বা জনসাধারণের মধ্যে শঙ্কা সৃষ্টি করতে পারে এমন কোনো মন্তব্য করা রাষ্ট্রদ্রোহের শামিল।

গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যানের দাবি, বর্তমান সরকার তার বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে ১০০টিরও বেশি মামলা নথিভুক্ত করিয়েছে।

তবে, পুলিশ ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে রাজধানীতে মোট ২৯টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৮টি পুলিশে ও একটি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ)। এগুলোর মধ্যে একটি বাতিল করা হয়েছে ও সাতটির তদন্ত চলছে। তাছাড়া ২০টি মামলা আদালতে বিচারাধীন। সূত্র: জিও নিউজ

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page