April 13, 2026, 3:01 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সেনা ও গোয়েন্দা রয়েছে বাংলাদেশে : ভারতের সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা এসেছেন। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেনারল উপেন্দ্র দ্বিবেদী।

প্রসঙ্গত, শিলিগুঁড়ি করিডর ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত; যেটি ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

সাক্ষাৎকারে  উপেন্দ্র দ্বিবেদীকে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না?

উত্তরে উপেন্দ্র বলেন, আমি একটি আলাদা দেশের (পাকিস্তান) ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা, অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব।

ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার।

তিনি আরও বলেন, ওই (বাংলাদেশের) মাটি ব্যবহার করে তারা যেন ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে।

বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানিয়ে তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এ ক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে। তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।

তিনি আরও বলেন, সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক (বাংলাদেশ-ভারত) বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান-প্রদান করতে পারি। আর আমরা এটিই করছি। সূত্র: এএনআই।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page