September 30, 2026, 1:59 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের মাসতুং জেলায় আজ শুক্রবার এক মসজিদের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা আছেন বলে জানিয়েছেন সিটি স্টেশন হাউজ অফিসার মাহমুদ জাভেদ লেহরি।

এর আগে নিহতের সংখ্যা ৩০ জন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে তথ্য দেন শহীদ নওয়াব ঘৌস বাকস রাইসানি মেমোরিয়াল হাসপাতালের নির্বাহী পরিচালক সাঈদ মিরআনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলা থেকে এ বিস্ফোরণ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে লোকেরা জড়ো হলে সেইসময় বিস্ফোরণ ঘটে।

আজকের বাংলা তারিখ



Our Like Page