September 20, 2026, 2:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে কাউন্টার টেরোরিজম কম্পাউন্ড জঙ্গিদের দখলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডের দখল নিয়েছে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু এলাকার জঙ্গিরা। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইতোমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে।

পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘ সময় পার হলেও এই বিষয়ে সুরহা হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার জঙ্গিরা সিটিডির একটি স্থাপনা কব্জা করে নেয় এবং কয়েকজন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে।

খাইবার পাখতুনখোয়া সরকারের এক মুখপাত্র মোহাম্মদ আলি সাইফ বলেছেন, জিম্মি নিরাপত্তা কর্মীদের উদ্ধারে টিটিপির নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, আমরা আফগানিস্তানে পাকিস্তানি তালেবানের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করছি।

তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বানুর পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ ও নিরাপত্তা সংস্থা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। এলাকাটিতে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

বানু পুলিশের মুখপাত্র মুহাম্মদ নাসিব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জিম্মি ঘটনার পর জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, তারা ৩৫ জন জঙ্গিকে মুক্ত করেছেন এবং ১০ নিরাপত্তা কর্মীকে জিম্মি করেছেন। এছাড়া তারা ‘নিরাপদে বিমানে করে আফগানিস্তানে’ যাওয়ার দাবিও করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page