September 19, 2026, 11:29 am
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে পুলিশের ওপর গুলিবর্ষণে ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে আজ বুধবার (১৫ নভেম্বর) পুলিশের একটি টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ, ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পুলিশের ওপর গুলিবর্ষণ চালায়। হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন।

খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর ‘সমবেদনা’ প্রকাশ করে বলেছেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু এবং দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ফের সহিংসতা বাড়তে শুরু করেছে। শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রদেশটিতে একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page