October 17, 2026, 7:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে জোট সরকার গঠন করছে পিপিপি-পিএমএলএন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে জোট সরকার গঠনে একমত হয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এর মধ্যদিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা রাজনৈতিক সঙ্কটের সমাধান হতে চলেছে।

গতকাল (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কেন্দ্রে সরকার গঠনে একমত হয় দুই দল। দুই দলের মধ্যকার সমঝোতা অনুযায়ী পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি হবেন আগামী প্রেসিডেন্ট এবং পিএমএলএনের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ হবেন প্রধানমন্ত্রী। নওয়াজ শরীফ ক্ষমতার বাইরে থাকবেন। জাতীয় পরিষদের স্পিকারের পদ দেয়া হয়েছে পিএমএলএনকে। ডেপুটি স্পিকার পদ পাবে পিপিপি। এছাড়া সিনেট চেয়ারম্যান বানানো হবে পিপিপির প্রার্থীকে। আর ডেপুটি চেয়ারম্যান করা হবে পিএমএলএন থেকে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ইসলামাবাদে জারদারি হাউসে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দলের নেতারা। সেখানে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সরকার গঠন সম্পর্কে দুই দলের সমঝোতার তথ্য জানান। তিনি জানান, আরো আলোচনার পর স্পিকার ও সিনেট নেতাদের নাম ঘোষণা করা হবে।

অভ্যন্তরীণ সূত্রগুলোর বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম বলছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে যোগ দেবে না পিপিপি। জাতীয় পরিষদের স্পিকারের পদও যাবে পিএমএলএনের দখলে। দুই দলের মধ্যে এমনই আলোচনা হয়েছে। তারা আরও দাবি করেন সিনেট চেয়ারম্যান পদ পাবে পিপিপি। সিনেটর ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি হতে পারেন এর নতুন চেয়ারম্যান। গতকাল বিলওয়াল ভুট্টো জানিয়েছিলেন, তারা প্রেসিডেন্ট পদ নেবেন তবে মন্ত্রিসভার কোনো পদ নেবেন না।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page