November 16, 2026, 6:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ; কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং ; সতর্ক থাকার আহ্বান ঝিনাইদহের মহেশপুরে অভিভাবক সমাবেশ ; কিশোরীদের প্রশিক্ষণ ও ঋণের চেক বিতরণ যশোরের বেনাপোল বন্দরে ৫ কার্টন জিলেট ব্লেড-রেজারের চালান আটক যশোরের শার্শার সন্ত্রাসী তোতার নামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক মনিকে হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ; সন্ত্রাসীকে আটকের দাবি যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি ; নৌযান চলাচল বন্ধ যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ ১ জন আটক বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা নেই, ২ বছর ধরে শিখছি : উপদেষ্টা ফরহানুল পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন ; দলগুলোর সঙ্গে সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে : ইসি
এইমাত্রপাওয়াঃ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা নেই, ২ বছর ধরে শিখছি : উপদেষ্টা ফরহানুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ গত দুই বছর ধরে স্টোলেন অ্যাসেট রিকভারি (পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রক্রিয়া) শিখছে এবং এ ধরনের কাজে বাংলাদেশের আগে কোনো অভিজ্ঞতা না থাকায় পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরহানুল গণি চৌধুরী বলেন, ‘স্টোলেন অ্যাসেট রিকভারিতে বাংলাদেশের কোনো রকমের অভিজ্ঞতা নেই। এটা অনেক সময়সাপেক্ষ বিষয়। এ সম্পদ উদ্ধার করতে নানা রকম আইনি জটিলতা রয়েছে। কারণ, যেসব দেশে পাচার হয়েছে, সেই দেশ আগে শনাক্ত করতে হবে এবং সম্পদ ফ্রিজ করতে হবে, যেন তারা সম্পদ বিক্রি করতে না পারে। কারণ, যারা পাচার করেছে, তারা সম্পদগুলো বিভিন্ন লেয়ারে পরিবর্তন করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মাহবুব আলম।

আরিফ হোসেন খান বলেন, ‘ব্যক্তির অপরাধের কাজ যেন কোনো প্রতিষ্ঠানের ওপর না পড়ে, সেটাও পর্যালোচনা করা হচ্ছে। বিভিন্ন গ্রুপের মাধ্যমে অর্থ পাচার হয়েছে, তা কীভাবে নিয়ে আসা যায়, তা নিয়ে টাস্কফোর্স কাজ করছে।’

তিনি বলেন, ‘এখন কোনো গ্রুপ নতুন করে টাকা পাচার করতে পারবে না। কারণ, ব্যাংকগুলো অনেক কঠোরভাবে মনিটরিং করছে। আমরা খোঁজ পেয়েছি, দেশের কয়েকটি গ্রুপ ব্যাংক থেকে টাকা নিয়ে তা পাচার করেছে এবং এর একটি অংশ দেশেও রয়েছে। যেসব দেশে পাচার হয়েছে, সেসব দেশের আইন অনুযায়ী তা ফিরিয়ে আনতে সময় লাগবে।’

টাস্কফোর্সের অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘ছয়টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি, তিনটি খুবই অ্যাডভান্স লেভেলে রয়েছে। আমরা প্রসেসে রয়েছি। তাদের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার খুবই সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম লেয়ারে ১১টি প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। সেটা একটা পর্যায়ে আসার পর দ্বিতীয় পর্যায়ে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এমন ৪০টি প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই নভেম্বর, ২০২৬
  • ২রা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page