February 19, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

পাবনায় নিখোঁজের দুইদিন পর যমুনা থেকে মিললো কিশোরের বস্তাবন্দি মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর রাজু (১৩) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজু বেড়া উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ যোগাতে সহায়তা করতো।

স্থানীয়রা জানান, মঙ্গলবার প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে স্থানীয় রাকশা বাজারে যায় রাজু। কিন্তু সে দুপুরে বাড়িতে খেতে আসেনি। বিকেল পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুধবার সন্ধ্যায় বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বৃহস্পতিবার সকালে যমুনা নদীর এক নৌকার মাঝি নদীতে বস্তাবন্দি ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে। এরপর কিশোরের স্বজনরা এসে বস্তা খুলে রাজুর মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ও নগরবাড়ী নৌ-পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরের জামাকাপড় নদী পাড়ে পড়েছিল। তার দেহে কোনো বস্ত্র ছিল না।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলের ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। তার ধারণা, ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। নৌ-পুলিশও ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো জানতে পারিনি। তবে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে কেউ নদীতে ফেলে দিতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page